পুরুলিয়া ১: মফস্বল থানার কালীপুজো উদ্বোধন করলেন বিধায়ক ও পুলিশ সুপার, দুস্থ মহিলাদের হাতে তুলে দেওয়া হলো শাড়ি
মফস্বল থানার উদ্যোগে আয়োজিত কালীপুজোর শুভ উদ্বোধন করলেন পুরুলিয়া বিধানসভার বিধায়ক সুদীপ মুখোপাধ্যায় এবং জেলা পুলিশ সুপার কুমার শানি রাজ। পুজো উদ্বোধনের এই বিশেষ মুহূর্তে তাঁদের সঙ্গে উপস্থিত ছিলেন জেলা পুলিশের অন্যান্য আধিকারিকবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।আনন্দ সকলের সঙ্গে ভাগ করে নিতে থানা চত্বরে উপস্থিত এলাকার বহু দুস্থ মহিলার হাতে নতুন শাড়ি তুলে দেওয়া হয়। পুলিশের এই মানবিক উদ্যোগে খুশি স্থানীয় সাধারণ মানুষ ও দুঃস্থ মহিলারা।