বলরামপুর: সংকটে রুজিরুটি, প্রশাসনকে কাঠগড়ায় তুলে বালির কালোবাজারির বন্ধ করে স্বাভাবিক করার দাবিতে ,বলরামপুরে পথে হাজারো শ্রমিক
রবিবাসরীয় সকালে শ্রমিকদের ডাকা এক বিশাল প্রতিবাদ মিছিলের সাক্ষী থাকলো বলরামপুরবাসী।পুরুলিয়ার বলরামপুরে বালি, মাটি ও পাথর চিপসের চরম সংকটের প্রতিবাদে রাস্তায় নামলেন স্থানীয় রাজমিস্ত্রি ও নির্মাণ শ্রমিকরা। দীর্ঘ চার মাসের বেশি সময় ধরে নির্মাণ সামগ্রীর যোগান প্রায় পুরোপুরি বন্ধ থাকায় কাজ হারিয়ে বেকার হয়ে পড়েছেন এলাকার বহু শ্রমিক। এই পরিস্থিতির প্রতিবাদে এবং স্বাভাবিক মূল্যে নির্মাণসামগ্রী সরবরাহের দাবিতে সারা বলরামপুর শহরে এক প্রতিবাদ মিছিল শ্রমিকদের।