উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার অন্তর্গত সাইপালা প্রাথমিক বিদ্যালয়ে আজ সকাল ১১টা নাগাদ যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হলো। অনুষ্ঠানের শুরুতে ভাষা শহীদদের স্মরণে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসিরহাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়ক ড: সপ্তর্ষি ব্যানার্জী। তিনি তাঁর বক্তব্যে বর্তমান প্রজন্মের কাছে মাতৃভাষার গুরুত্ব ও ঐতিহ্যের কথা তুলে ধরেন। বসিরহাট মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আয়োজিত