রঘুনাথপুর ২: মৌতড়ের জাগ্রত মা বড়কালীর পুজোর দ্বিতীয় দিনে উপচে পড়ল দর্শনার্থীদের ভিড়, পরিদর্শনে MP,MLA
এবারের মৌতড়ের মা বড় কালীর পুজোয় লক্ষ লক্ষ মানুষের জমায়েত হয়েছিল বলে দাবি করলেন মৌতড় ষোল আনা উৎসব কমিটি। এবারে রাজ্যের বিভিন্ন প্রান্ত আসানসোল বর্ধমান, কলকাতার পাশাপাশি ভিন রাজ্য ঝাড়খন্ড বিহার ও উড়িষ্যা থেকেও প্রচুর দর্শনার্থীর সমাগম হয়েছিল এবার পুরুলিয়ার বিখ্যাত মৌতড়ের মা বড়কালীর মন্দিরে। মন্দির প্রাঙ্গণে ব্যাপক সংখ্যায় ভিড় সামালাতে গ্রামবাসীদের সাথে স্থানীয় ক্লাব ও প্রশাসনের সঙ্গে ছিল বিভিন্ন রাজনৈতিক দলের সদস্য কর্মীরাও।