ভয়েস অফ মিডিয়ার রাজ্য সভাপতি বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে জেলা শাসকের নিকট ডেপুটেশন।
ভয়েস অফ মিডিয়ার ত্রিপুরা রাজ্য সভাপতি কৌশিক অধিকারী-র সঙ্গে ধর্মনগরের 'বাবুমশাই' হোটেলে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং পরবর্তীতে হোটেল কর্তৃপক্ষের তরফে তাঁর বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলার প্রতিবাদে সোচ্চার হলো সাংবাদিক সংগঠন ভয়েস অফ মিডিয়া।
ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে এবং নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের দাবিতে সোমবার ভয়েস অফ মিডিয়া-র উত্তর জেলা কমিটির একটি প্রতিনিধি দল উত্তর জেলার জেলা শাসকের নিকট এক লিখিত ডেপুটেশন প্রদান করেন।সংগঠনের প্রতিনিধি দলের অভিযোগ, ধর্মনগরের বাবুমশাই হোটেলে রাজ্য সভাপতি কৌশিক অধিকারীর সঙ্গে অত্যন্ত অসংবেদনশীল ও অনাকাঙ্ক্ষিত আচরণ করা হয়েছে। শুধু তা-ই নয়, নিজেদের অপরাধ ঢাকতে পরবর্তীতে হোটেল কর্তৃপক্ষের তরফ থেকে তাঁর বিরুদ্ধে সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা অভিযোগ এনে মামলা দায়ের করা হয়।
ডেপুটেশন প্রদানকালে উপস্থিত প্রতিনিধি দলের সদস্যরা জানান: হোটেল কর্তৃপক্ষের অন্যায় আচরণ ও মিথ্যা মামলার বিরুদ্ধে অবিলম্বে প্রশাসনকে পদক্ষেপ নিতে হবে।
গোটা ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে হবে, যাতে প্রকৃত সত্য প্রকাশ্যে আসে।
সাংবাদিকদের ওপর এ ধরনের মানসিক হেনস্থা ও উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা মামলা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।
ডেপুটেশন প্রদানকারী প্রতিনিধি দলে উত্তর জেলা কমিটির বিশিষ্ট দায়িত্বপ্রাপ্ত সদস্য ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। ডেপুটেশন গ্রহণ করে প্রশাসনের তরফ থেকে বিষয়টি গুরুত্ব সহকারে দেখার আশ্বাস দেওয়া হয়েছে বলে জানা গেছে।
সংগঠনের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথ বেছে নেওয়া হবে।
Ambassa, Dhalai | Aug 11, 2026