বলরামপুর: আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে বলরামপুরে ‘উল্লাস’ প্রকল্পের সূচনা,নব ভারত সাক্ষরতা কর্মসূচির পদক্ষেপ
আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষ্যে পুরুলিয়ার বলরামপুরে কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে ‘উল্লাস’ - নব ভারত সাক্ষরতা কর্মসূচি প্রকল্পের বিশেষ সূচনা করা হলো। স্থানীয় বিধায়ক জলধর মাহাতো, বিডিও কিশোর মণ্ডল এবং অন্যান্য বিশিষ্ট জনেদের উপস্থিতিতে এই কর্মসূচির বিশেষ বার্তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।এই 'উল্লাস' প্রকল্পে মূলত ১৫ বছর বা তার বেশি বয়সি অশিক্ষিত নাগরিকদের মধ্যে মৌলিক সাক্ষরতা গড়ে তোলার কাজ করবে সরকার।