এক আইএসএফ কর্মীর বাড়ির সামনে থেকে উদ্ধার হল একটি তাজা বোমা। বুধবার সকাল সাতটা নাগাদ দেগঙ্গার গোবর্ধনপুর গ্রাম থেকে পুলিশ বোমাটি উদ্ধার করে জলে ভিজিয়ে নিষ্ক্রিয় করে দিয়েছে। দেগঙ্গায় ফের বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়া এলাকায়। উল্লেখ্য গত সোমবার সকালে দেগঙ্গার গোবর্ধনপুর গ্রামে এক চা দোকানীর বাড়ির সামনে থেকে সাতটি তাজা বোমা উদ্ধার করেছিল পুলিশ। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে ফের বুধবার পুলিশ বোমা উদ্ধার করেছে। স্থানীয় সূত্রের জানা গেছে হাবিবুর রহম