বলরামপুর: নামশোলে ১৮ নং জাতীয় সড়কে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, শিশু-সহ জখম ৮
সোমবার বিকেলে পুরুলিয়া-জামশেদপুর ১৮ নম্বর জাতীয় সড়কে নামশোলে বাস ও ওভারলোড পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৮ জন যাত্রী আহত হন। চারজনকে পুরুলিয়া মেডিকেলে স্থানান্তর করা হয়েছে। বারবার দুর্ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা ওই অংশে ফোর-লেন রাস্তা ও প্রশাসনের কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন।