শতাব্দী প্রাচীন ভাসান কালীর পুজা অনুষ্ঠিত হল হেমতাবাদ ব্লকের টিটিহি গ্রামে কুলিক নদীর পাড়ে। সোমবার দুপুর থেকেই হেমতাবাদ ব্লকের বিভিন্ন এলাকা সহ রায়গঞ্জ, কালিয়াগঞ্জের বাসিন্দাদের পুজো দিতে ভিড় লক্ষ করা যায়, বসে মেলা, চালু রয়েছে বলি প্রথাও। স্থানীয়রা জানান, প্রতি বছর মাঘি পূর্নিমার আট দিন পর এই পুজোর আয়োজন করে টিটিহি গ্রামের বাসিন্দারা। পুরোনো বট গাছের নিচেই কালী মূর্তি গড়ে পুজো করা হয়। নেই কোনো স্থায়ী মন্দির বা ছাউনি।