🌿 **আমার আজকের পুষ্টি টিপস,,,,,,,
খাবারের পরিমাণ নয়, খাবারের বৈচিত্র্যও খেয়াল করুন!**
আপনার প্রতিদিনের খাদ্যতালিকায় কি একই ধরনের ডাল, একই সবজি এবং একই ফল থাকে?
একই খাবার বারবার খাওয়ার বদলে সপ্তাহজুড়ে খাবারের উৎস পরিবর্তন করুন। কারণ বিভিন্ন খাবার থেকে শরীর বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান পায়।
🍽️ **এই সপ্তাহে নিজের খাদ্যতালিকায় কিছু পরিবর্তন আনুন—**
✅ প্রতিদিন একই ডাল না খেয়ে মুগ, মসুর, ছোলা ও অন্যান্য ডাল ঘুরিয়ে খান।
✅ বিভিন্ন রঙের শাকসবজি রাখুন।
✅ মরশুমি ফল বেছে নিন।
✅ মাছ, ডিম, দুধ বা উপযুক্ত নিরামিষ প্রোটিনের উৎস পরিবর্তন করে খান।
✅ নতুন স্বাস্থ্যকর রেসিপি তৈরি করে দেখুন।
💚 **মনে রাখবেন, একটি খাবার সব পুষ্টির চাহিদা পূরণ করতে পারে না। বৈচিত্র্যময় খাদ্যতালিকাই সুষম পুষ্টির অন্যতম ভিত্তি।**
আপনার শরীরের প্রয়োজন অনুযায়ী সঠিক খাদ্যতালিকা তৈরি করতে বিশেষজ্ঞের পরামর্শ নিন।
👩⚕️ **পুষ্টিবিদ চন্দ্রিমা দে**
*U & URS NUTRITIONIST*
#DietDiversity #NutritionAwareness #পুষ্টিবিদেরপরামর্শ