আসন্ন আগরতলা পুরনিগম-সহ রাজ্যের অন্যান্য নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী মোতায়েনের দাবি জানাল বামপন্থী সংগঠন। এ নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে একাধিক দাবি তুলে ধরেন বাম প্রতিনিধিরা। বৈঠক শেষে তাঁদের দাবি, উত্থাপিত বিষয়গুলির যৌক্তিকতা স্বীকার করে ইতিবাচক মনোভাব দেখিয়েছেন মুখ্যমন্ত্রী এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন।