পাড়া: সাঁওতালডি সেন্ট জেভিয়ার্স ইনস্টিটিউটে মহাসমারোহে ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন
Para, Purulia | Aug 15, 2026 প্রতিবছরের মতো এবারও মহাসমারোহে ভারতের ৮০তম স্বাধীনতা দিবস পালিত হলো পুরুলিয়ার সাঁওতালডি সেন্ট জেভিয়ার্স ইনস্টিটিউটে। শনিবার সকাল থেকেই স্বাধীনতা দিবস উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে ছিল উৎসবের আবহ। অনুষ্ঠানের শুরুতে আগত অতিথিদের ফুলের তোড়া দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। এরপর সকাল ১০টা নাগাদ জাতীয় পতাকা উত্তোলন করেন সাঁওতালডি তাপবিদ্যুৎ কেন্দ্রের এজিএম শ্রী গণেশচন্দ্র মাঝি। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রেসিডেন্ট শ্রী সন্দীপ ভুনিয়া এবং প্রধান শিক্ষক