ঝাড়খণ্ডে মাওবাদী ডেরায় বাঁকুড়া পুলিশের অভিযান, উদ্ধার অস্ত্র-কার্তুজ
ঝাড়খণ্ডে মাওবাদীদের ডেরায় অভিযান চালাল বাঁকুড়া পুলিশ। সিআরপিএফ ও ঝাড়খণ্ড পুলিশের সঙ্গে যৌথভাবে পড়শি রাজ্যের সরাইকেলা-খারসাওয়ান জেলায় এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন বাঁকুড়ার পুলিশ সুপার পিভিজি সতীশ। তাঁর সঙ্গে ছিলেন পুলিশের অন্যান্য আধিকারিকরাও।
অভিযানে মাওবাদীদের ঘাঁটি থেকে দু’টি ইনসাস রাইফেল, ১০৩ রাউন্ড কার্তুজ-সহ বেশ কিছু সামগ্রী উদ্ধার করা হয়েছে। মাওবাদীদের বিরুদ্ধে চলা অভিযানের অংশ হিসেবেই এই তল্লাশি চালানো হয় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। উদ্ধার হওয়া অস্ত্র ও কার্তুজগুলি মাওবাদীদের কার্যকলাপে ব্যবহৃত হত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি, ওই এলাকায় মাওবাদীদের উপস্থিতি ও তাদের গতিবিধি নিয়েও তদন্ত শুরু করেছে পুলিশ।#BankuraSP #SPBankura #SuperintendentOfPoliceBankura
#BankuraDistrictPolice #BankuraPoliceOfficial
#WBP #WestBengalPolice #WBPolice
#DM_Bankura #BankuraDistrictAdministration
#ReportToSPBankura #JusticeForBankura #BankuraNews