বলরামপুর: বোলবাম যাত্রায় ডিজে তাণ্ডব! বলরামপুরে ৩টি গাড়ি থেকে সাউন্ড সিস্টেম বাজেয়াপ্ত করলো পুলিশ
বোলবামে যাওয়ার পথে তীব্র শব্দদূষণ ছড়ানোর অভিযোগে তিনটি পৃথক গাড়ি থেকে ডিজে সাউন্ড সিস্টেম বাজেয়াপ্ত করল বলরামপুর থানার পুলিশ। আদালতের নির্দেশ ও দূষণ নিয়ন্ত্রণের নিয়ম অমান্য করে বিকট শব্দে গান বাজানোর জন্যই পুলিশ এই কড়া পদক্ষেপ । উৎসবের মরসুমে সাধারণ মানুষের শান্তি বজায় রাখতে ও জাঁকজমকপূর্ণ ডিজে সাউন্ডের তাণ্ডব রুখতে পুলিশের পক্ষ থেকে এলাকা জুড়ে নজরদারি আরও জোরদার করা হয়েছে।