কাশীপুর: আদ্রা স্টেশনের সামনে গাড়ির জটলা সরাতে গিয়ে মার খেলেন দুই ভাই,৬ জনের বিরুদ্ধে মামলা
কথায় আছে, রাস্তা কারো একার নয়! চলাচলের রাস্তায় গাড়ি রাখা নিয়ে ঝামেলা। এর জেরে দুই ভাইকে বেধড়ক পেটানোর অভিযোগ। ঘটনা আদ্রা স্টেশন লাগোয়া এলাকার। আদ্রা থানার কমলাস্থানের বাসিন্দা সানি শর্মার অভিযোগ, গতকাল রাত্রি দেড়টা নাগাদ তিনি ও তাঁর ভাই ট্রেন থেকে বাড়ি ফিরছিলেন। সেই সময় স্টেশনের সামনের রাস্তায় গাড়ি নিয়ে জটলা করেছিল কয়েকজন যুবক। গাড়ি সরাতে বললেও তারা কর্ণপাত করেনি। উল্টে তারা বেধড়ক মারধর করে। রাকেশ যাদব নামে এক যুবক ও তার দলবল এই ঘটনার সঙ্গে যুক্ত, বলে অভিয