মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পেয়াতীয়া হোলি ক্রস স্কুলে আয়োজিত ‘সাংস্কৃতিক প্রশংসা দিবস ও ফুড কার্নিভাল-২০২৬’-এর শুভ উদ্বোধন করেন বিধায়ক অভিষেক দেবরায়। অনুষ্ঠানে বিভিন্ন বৈচিত্র্যময় স্টল পরিদর্শন করেন তিনি। শিক্ষার্থীদের সৃজনশীলতা ও আয়োজকদের সুন্দর ব্যবস্থাপনার প্রশংসা করে সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন ও ধন্যবাদ জানান বিধায়ক। পাশাপাশি অনুষ্ঠানের সার্বিক সাফল্য কামনা করেন তিনি।
Udaipur, Gomati | Oct 15, 2026