রামপুরহাট ১ নম্বর পঞ্চায়েত সমিতিতে নতুন বোর্ড গঠনে বিজেপি নেতৃত্বের বিরুদ্ধেই বিস্ফোরক অভিযোগ বিজেপি সদস্যার!
তৃণমূলের ২০ সদস্যের সমর্থনে রামপুরহাট-১ পঞ্চায়েত সমিতিতে বিজেপির বোর্ড
তৃণমূল কংগ্রেসের ২০ সদস্যের সমর্থনে রামপুরহাট ১ নম্বর পঞ্চায়েত সমিতিতে বোর্ড গঠন করল বিজেপি। ২৭ আসনের এই পঞ্চায়েত সমিতিতে তৃণমূলের দখলে রয়েছে ২০টি আসন। বিজেপির সদস্য সংখ্যা ৬ এবং সিপিএমের রয়েছে একটি আসন। সংখ্যাগরিষ্ঠ তৃণমূল সদস্যদের সমর্থন নিয়েই বিজেপি বোর্ড গঠন করায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।
#Rampurhat #Rampurhat1 #PanchayatSamiti #Birbhum #BJP #TMC #TrinamoolCongress #BJPBoard #PanchayatPolitics #WestBengalPolitics #PoliticalNews #BirbhumNews #RampurhatNews #BJPvsTMC #PanchayatBoard #BreakingNews #WestBengalNews #LocalNews #PoliticsNews
উল্লেখ্য, গত ২৫ জুন রামপুরহাট ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি পদ থেকে পদত্যাগ করেন মহুয়া সাহা। একই সঙ্গে সহ-সভাপতি পদ থেকেও ইস্তফা দেন প্রশান্ত কুমার লেট। এরপর নতুন করে বোর্ড গঠনের প্রক্রিয়া শুরু হয়। বুধবার নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নেন সোহাগী লেট। সহ-সভাপতি নির্বাচিত হন অষ্টম মণ্ডল।