নর্থ পোর্টে রাতের শহরে গু/লি, পয়েন্ট ব্ল্যা/ঙ্ক রে/ঞ্জে গু/লিবি/দ্ধ ব্য/ক্তি
রাতের শহরে ফের গু/লির শব্দ। নর্থ পোর্ট থানা এলাকার মন্ডল স্ট্রিট সংলগ্ন পাথুরিয়াঘাটে গু/লি/বি/দ্ধ হলেন এক ব্য/ক্তি। শনিবার গভীর রাতে এই ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। গু/লি/বি/দ্ধ ব্য/ক্তির নাম সন্তোষ চৌধুরী। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাত প্রায় ১২টা নাগাদ পাথুরিয়াঘাট এলাকায় এসে পরপর কয়েক রা/উ/ন্ড গু/লি চালানোর অভিযোগ ওঠে কার্তিক সনকার ওরফে ‘খরগোশ’-এর বিরুদ্ধে। অভিযোগ, এলাকা ফাঁকা হয়ে যাওয়ার পর সন্তোষ চৌধুরীকে লক্ষ্য করে প/য়েন্ট ব্ল্যা/ঙ্ক রেঞ্জ থেকে গু/লি চালানো হয়। তাঁর পেটে গু/লি লাগে। র/ক্তা/ক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি।
ঘটনার পর অভিযুক্ত কার্তিক একটি স্কুটিতে চেপে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে অভিযোগ। বর্তমানে সে পলাতক। তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে দাবি, গু/লি/বি/দ্ধ সন্তোষ চৌধুরী এবং অভিযুক্ত কার্তিক সনকার সম্পর্কে ভায়রা ভাই। কার্তিকের সঙ্গে তাঁর স্ত্রীর বেশ কিছুদিন ধরে পারিবারিক বিবাদ চলছিল। সেই বিবাদকে কেন্দ্র করে পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গেও গন্ডগোল তৈরি হয়েছিল বলে জানা যাচ্ছে। পরিবারের সদস্যদের দাবি, সেই পারিবারিক বিবাদের জেরেই সন্তোষের উপর হামলা চালানো হয়ে থাকতে পারে।
ঠিক কী কারণে গু/লি চালানো হল, হামলার পিছনে পারিবারিক বিবাদই মূল কারণ কি না এবং ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না—সবদিক খতিয়ে দেখছে নর্থ পোর্ট থানার পুলিশ। ঘটনাস্থল থেকে গু/লির খোল বা অন্যান্য নমুনা সংগ্রহ করা হয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের পাশাপাশি পলাতক অভিযুক্তের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ।