বেহালায় গোয়ালাপাড়া ফাইভ স্টার স্পোর্টিং ক্লাবের উদ্যোগে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির
বেহালা গোয়ালাপাড়া ফাইভ স্টার স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আজ রবিবার আয়োজিত হল বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির। বি.পি. পোদ্দার হাসপাতালের যৌথ সহযোগিতায় জনমুখী এই উদ্যোগ নেওয়া হয়।
শিবিরে এলাকার বহু মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং বিনামূল্যে তাঁদের চক্ষু পরীক্ষা করান। চোখের বিভিন্ন সমস্যা সম্পর্কে চিকিৎসকদের কাছ থেকে প্রয়োজনীয় পরামর্শও পান তাঁরা।
স্থানীয় মানুষের কাছে স্বাস্থ্য পরিষেবা আরও সহজলভ্য করে তুলতেই এই ধরনের উদ্যোগ বলে জানান উদ্যোক্তারা। আগামী দিনেও এলাকার মানুষের স্বার্থে বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি গ্রহণের পরিকল্পনা রয়েছে গোয়ালাপাড়া ফাইভ স্টার স্পোর্টিং ক্লাবের।