বলরামপুর: বলরামপুর ও বাগমুন্ডি রাজ্য সড়কে থার গাড়ি উল্টে দুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা পেল পরিবার
গতকাল বুধবার রাতে বলরামপুর-বাগমুন্ডি রাজ্য সড়কের দুয়ারসিনি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ধানের জমিতে উল্টে যায় একটি থার গাড়ি। হুগলি থেকে অযোধ্যা পাহাড়ে ঘুরতে আসা একটি পরিবারের তিন সদস্য ওই গাড়িতে ছিলেন। স্থানীয়দের সহায়তায় তাদের অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। পুলিশ ঘটনার তদন্ত ও গাড়ি উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।