হেমতাবাদ: বিডিওর নাম করে ফ্রড কল হেমতাবাদে, থানায় অভিযোগ জমা
৩ হাজার টাকা দিলেই মিলবে প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা। হেমতাবাদের জয়েন্ট বিডিওর নামে ফ্রট কল করাহচ্ছে হেমতাবাদের বাসিনাদের। এবারে দুইটি ফোন নম্বর সহ অজ্ঞাত পরিচয় এর ব্যক্তির নামে হেমতাবাদ থানায় লিখিত অভিযোগ জমা দিলেন হেমতাবাদের বিডিও বিশ্বজিৎ দত্ত। শুক্রবার দুপুরে সাংবাদিক বৈঠক করার পাশাপাশি থানায় অভিযোগ জমা দেওয়া হয় বিডিওর তরফে৷ পাশাপাশি এলাকার বাসিন্দাদের সচেতন করতে বার্তা দেন বিডিও।