মুখ্যমন্ত্রীর কনভয়ে অ্যাম্বুলেন্স আটকে পড়ার ঘটনায় আলোচিত রিন্টু ঠাকুরের মৃত্যু, শোকপ্রকাশ বিধায়কের
মুখ্যমন্ত্রীর কনভয়ের কারণে অ্যাম্বুলেন্স আটকে পড়ার ঘটনায় আলোচিত ভাঙ্গার রসরাজ চক্রবর্তী ওরফে রিন্টু ঠাকুর আর নেই। তাঁর মৃত্যুতে ভাঙ্গা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
খবর পেয়ে উত্তর করিমগঞ্জের বিধায়ক জাকারিয়া আহমেদ পন্না ভাঙ্গা শ্মশান কালী বাড়িতে গিয়ে প্রয়াতের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন এবং তাঁদের পাশে থাকার আশ্বাস দেন।
পাশাপাশি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছে রিন্টু ঠাকুরের পরিবারের জন্য মানবিক দৃষ্টিভঙ্গিতে সরকারি আর্থিক সহায়তার দাবি জানান বিধায়ক।