পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের উদ্যোগে সাধারণ সভা অনুষ্ঠিত
পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের উদ্যোগে জেলা শাসকের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় সাধারণ সভা। সভায় রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প ও তার বাস্তবায়ন নিয়ে আলোচনা করা হয়। মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া জানান, জেলার উন্নয়নে সরকারি প্রকল্পগুলোর অগ্রগতি ও বাস্তবায়ন নিয়ে গুরুত্ব সহকারে আলোচনা করা হবে। সভায় উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরার জেলাশাসক ড. বিশাল কুমার, জেলা পরিষদের সভাধিপতি বিশ্বজিৎ শীলসহ অন্যান্য আধিকারিক ও প্রতিনিধিরা।