কুমারগ্রাম: আলিপুরদুয়ার জেলা বিদ্যালয় ক্রীড়া সংসদের আলিপুরদুয়ার ইস্ট জোন কাউন্সিলের নতুন কার্যকরী কমিটি গঠন হল
আলিপুরদুয়ার জেলা বিদ্যালয় ক্রীড়া সংসদের আলিপুরদুয়ার ইস্ট জোন কাউন্সিলের নতুন কমিটি গঠন হল। বুধবার কামাখ্যাগুড়ি মিশন হাইস্কুলে অনুষ্ঠিত এক সভা থেকে কাউন্সিলের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়। নতুন কমিটিতে সভাপতি হয়েছেন কুমারগ্রাম ব্লকের বিডিও সন্দীপ ধারা। সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন মনোজকুমার মুর্মু। সহ-সভাপতি পদে দায়িত্ব পেয়েছেন বীরসাই ওরাওঁ, মুস্তাক আহমেদ। বাচ্চু নার্জিনারি ও সুবল ঠাকুরকে যুগ্ম সম্পাদক করা হয়েছে।