উদয়পুরের কৃষ্ণভক্ত পাড়া এলাকায় কয়েকদিন আগে সংঘটিত বোন জামাই হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত জয় হরি জমাতিয়াকে শুক্রবার রাত প্রায় ১১টা নাগাদ পুলিশ আটক করে রাধাকিশোরপুর থানায় নিয়ে আসে। শনিবার আদালতে তোলা হলে আদালত তাকে তিন দিনের পুলিশ রিমান্ডে পাঠায়। তবে এই ঘটনায় পুলিশের সাফল্য নিয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপারের প্রতিক্রিয়া জানতে সংবাদমাধ্যমের পক্ষ থেকে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো স্পষ্ট বক্তব্য মেলেনি বলে অভিযোগ। বিষয়টি নিয়ে সংবাদমহলে প্রশ্ন উঠেছে—এত গুরুত্বপূর্ণ ঘটনায় পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য দিতে অনীহা কেন? যদিও এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।
Udaipur, Gomati | Jun 27, 2026