হরিশ্চন্দ্রপুর ২: রাজ্য সরকারের উন্নয়নকে গ্রাম গঞ্জের মানুষের কাছে তুলে ধরার মধ্য দিয়ে খেলা হবে কর্মসূচি মহেন্দ্রপুরে
রাজ্য সরকার কি কি পরিষেবা গ্রামগঞ্জের মানুষের কাছে পৌঁছে দিয়েছে সেগুলিকে সামনে রেখে হরিশ্চন্দ্রপুরের মহেন্দ্রপুর এ খেলা হবে কর্মসূচি গ্রহণ করল তৃণমূল নেতৃত্ব। ক্রিকেট খেলার আদলে স্ট্যাম্পে বোল হিট করা এবং যে সমস্ত গ্রাম গঞ্জের মহিলা পুরুষরা এই খেলায় অংশগ্রহণ করছে তাদের পুরস্কৃত করার মধ্য দিয়ে সরকারের নানান জনমুখী প্রকল্প গুলোর বিষয়ে বার্তা রাখছে তৃণমূলের নেতৃত্বরা।