ভূমি সংস্কার দপ্তরে জমির শ্রেণি পরিবর্তনের জন্য এসে প্রতারণার শিকার।জাল ডিসিআর দিয়ে নিয়ে নেওয়া হল ৬০০০ টাকা। আরো টাকার জন্য চাপ। কাঠগড়ায় তৃণমূলের পঞ্চায়েত সদস্যার ছেলে।ভূমি সংস্কার দপ্তরে লিখিত অভিযোগ দায়ের।ঘটনা সামনে আসতেই হরিশ্চন্দ্রপুর জুড়ে শোরগোল। কুশিদা এলাকার বাসিন্দা দিলীপ সাহা জমির শ্রেণী পরিবর্তনের জন্য ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে যান।সেখানে জীবন সাহা নামে এক যুবক নিজেকে মহরিল পরিচয় দিয়ে তার কাছ থেকে সেই কাজের দায়িত্ব নেন।