কেন্দ্র ও রাজ্য বাজেটে মিড ডে মিল কর্মীদের বঞ্চনার অভিযোগে হরিশ্চন্দ্রপুরে মিড ডে মিল কর্মীরা তীব্র প্রতিবাদে শামিল হলেন। রাজ্য সরকারের বাজেটের প্রতীকী কপি পুড়িয়ে বিক্ষোভ দেখান তারা। বিক্ষোভে নেতৃত্ব দেন সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়নের জেলা সম্পাদিকা সাথী চৌধুরী, হরিশ্চন্দ্রপুর থানা সম্পাদিকা মাজেদা বিবি ও আসগরি খাতুন। অভিযোগ,কেন্দ্র ও রাজ্য বাজেটে মিড ডে মিল রাঁধুনিদের বঞ্চনা করা হয়েছে। রাঁধুনিরা বেশিরভাগ দরিদ্র পরিবার থেকে উঠে এসেছে।