বলরামপুর: আগের সরকারের আশ্বাস বিফলে, নতুন প্রশাসনের দুয়ারে পাকা ঘরের আকুতি নিয়ে বলরামপুরের মহিলারা
সরকারি আবাস প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য বলরামপুর ব্লক কার্যালয়ে আবেদন জমা দিতে দীর্ঘ লাইনে দাঁড়িয়েছেন এলাকায় মানুষজন। মহিলাদের ভীড় ছিল উল্লেখযোগ্যভাবে চোখে পড়ার মতো। বিভিন্ন গ্রাম থেকে আসা একাধিক মহিলা জানান ,তাদের নিজস্ব ভালো ঘর নেই। পূর্ববর্তী রাজ্য সরকারের সময়ে তারা একাধিকবার ছবি তুলে আবেদন জমা দেওয়া সত্ত্বেও আবাস যোজনার সুবিধা পাননি। অবশেষে রাজ্যে নতুন সরকারের কাছে আশার আলো দেখে তারা লাইনে দাঁড়িয়ে আবেদন জমা দিলেন।