হেমতাবাদ: মুর্শিদাবাদ থেকে উদ্ধার হেমতাবাদের অপহৃত নাবালিকা, গ্রেপ্তার যুবক
হেমতাবাদের এক নাবালিকাকে অপহরণ এর অভিযোগে অভিযুক্ত যুবককে গ্রেফতার করে রায়গঞ্জ আদালতে পেশ করলো হেমতাবাদ থানার পুলিশ। ধৃত যুবকের নাম লালন শেখ ১৯, বাড়ি মুর্শিদাবাদ জেলার নাওদা থানা এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে চলতি মাসের ৬তারিখ হেমতাবাদ থানায় লিখিত অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার। এরপর ঘটনার তদন্তে নেমে মুর্শিদাবাদ থেকে নাবালিকা উদ্ধার সহ অভিযুক্ত যুবককে গ্রেফতার করে হেমতাবাদ থানার পুলিশ। বৃহস্পতিবার ধৃত যুবককে রায়গঞ্জ আদালতে পেশ করে পুলিশ।