বিদ্যাধরী নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা গৃহবধূর, ঘটনাটি ঘটেছে শনিবার বিকেল তিনটে নাগাদ হাড়োয়া বাজার সংলগ্ন এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায় বছর ৪০ এর এক গৃহবধূ তিনি আচমকা বিদ্যাদরি নদীতে ঝাঁপ মেরে আত্মহত্যার চেষ্টা করেন। স্থানীয়রা হাড়োয়া থানায় খবর দিলে হাড়োয়া থানার কর্তব্যরত পুলিশকর্মীরা এসে ওই গৃহবধূকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দেয়।পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে ওই গৃহবধূর মানসিক চাপ সহ্য করতে না পেরে এই কান্ড ঘটিয়েছে।