রঘুনাথপুর ২: চেলিয়ামার অদূরে বাঘড়াই চন্ডীর মন্দিরের সামনে পথ দুর্ঘটনায় যুবকের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া
মনসা পুজোর পান্নার সন্ধ্যায় মর্মান্তিক ভাবে অজ্ঞাত পরিচয় গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক যুবকের। বছর ২৪এর মৃত ঐ যুবকের নাম অভিজিৎ বাউরি।তার বাড়ি রঘুনাথপুর থানার অন্তর্গত চেলিয়ামার ধর্মস্হান পাড়াতে।পুলিশ সূত্রে জানা যায়,বুধবার রাত্রে যুবকটি রঘুনাথপুর-চেলিয়ামা রাস্তায় চেলিয়ামার অদূরে বাঘড়াই চন্ডীর মন্দিরের সামনে রাস্তার উপর রক্তাক্ত অবস্হায় তার মোটর বাইকটি নিয়ে পড়েছিল।