কাশীপুর: কাশীপুর ব্লকের সিমলা ধানেড়া গ্রাম পঞ্চায়েতে ১২৫ দিনের কাজের শুভ সূচনা,উপস্থিত বিধায়ক ও বিডিও
কাশীপুর ব্লকের সিমলা ধানেড়া গ্রাম পঞ্চায়েতে ১২৫ দিনের কাজের শুভ সূচনা। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে কাশীপুর ব্লকের সিমলা-ধানেড়া গ্রাম পঞ্চায়েতের ধানেড়া সংসদে ১২৫ দিনের কাজের সূচনা হল মঙ্গলবার। এইদিন ধানেড়া সংসদে VB-G RAM G প্রকল্পের অধীনে এই কাজের শুভ সূচনা করেন কাশীপুরের বিধায়ক কমলাকান্ত হাঁসদা। এদিন বিধায়ক বলেন, "দীর্ঘদিন ধরে এলাকার শ্রমিকরা বঞ্চিত ছিলেন। কাজ না থাকায় অনেকেই ভিন রাজ্যে কাজ করতে যেতে বাধ্য হচ্ছিলেন। আজ থেকে কাজ শুরু হওয়ায় তাঁরা নিজের এল