বামনগাছিতে স্থানীয় বাসিন্দাদের নিয়ে বিশেষ আলোচনা সভা
উত্তর ২৪ পরগনার বারাসাত ১ নম্বর ব্লকের ছোট জাগুলিয়া অঞ্চলের বামনগাছি নিত্যানন্দ স্মরণী এলাকার ১১৯/১২ নম্বর বুথে আয়োজিত হলো বিজয়া উৎসব উপলক্ষ্যে আলোচনা সভা ও সহভোজ। প্রাকৃতিক দুর্যোগ ও দীর্ঘদিন জল জমে থাকার কারণে পুজোর সময় অনুষ্ঠান করা না গেলেও, পরিস্থিতি স্বাভাবিক হতেই এলাকাবাসীকে নিয়ে এই উদ্যোগ নেয় বিজেপি-র বারাসাত মণ্ডল-৪ ও স্থানীয় বুথ কর্মীবৃন্দ।
সভায় বিজয়া সম্মিলনীর পাশাপাশি উঠে আসে এলাকার দীর্ঘদিনের জলযন্ত্রণার কথা। সামান্য বৃষ্টিতেই রাস্তাঘাট ডুবে যাওয়ায় টোটো-অটো বন্ধ থাকা ও জীবনের ঝুঁকি নিয়ে রেললাইন ধরে যাতায়াতের মতো সমস্যার সমাধানে স্থানীয় বাসিন্দাদের সাথে মতবিনিময় করেন নেতৃত্ব। দ্রুত সমস্যা মেটানো ও স্থায়ী জলমুক্তির লক্ষ্যে মাস্টার প্ল্যানের কাজের আশ্বাস দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বুথ সভাপতি পুলক মজুমদার, বারাসাত সাংগঠনিক জেলা সম্পাদক রাজা সাহানি এবং জেলা কার্যকর্তা সংকর দাস সহ স্থানীয় নেতৃত্ব ও বাসিন্দারা।
বিস্তারিত খবরে চোখ রাখুন BMG News Bangla-য়।
#BMGNewsBangla #Barasat #Bamangachi #North24Parganas #BijoyaSammilani #LocalNews #BengalNews #ViralNews #WestBengal #newsupdatemumbai