সাবধান! আর ট্রেনের মধ্যে উচ্চস্বরে কথা বলতে পারবেন না! রেলের অনুমতি ছাড়া রিলস ভিডিও বানালেই গুনতে হবে জরিমানা, ট্রেনের মধ্যে ধূমপান করছেন? জানেন তো, সিসিটিভি ফুটেজে সব দেখা যাচ্ছে! 🚨🚆
ট্রেন সফর ও স্টেশন চত্বরে শৃঙ্খলা বজায় রাখতে অত্যন্ত কড়া পদক্ষেপ ও সতর্কবার্তা জারি করল পূর্ব রেল। নতুন নির্দেশিকায় যাত্রীদের জন্য যা যা জানানো হয়েছে:
ট্রেনের কামরা বা স্টেশন চত্বরে উচ্চস্বরে মোবাইলে কথা বলা বা চিৎকার করা নিষিদ্ধ।
ফোনের রিংটোন লো ভলিউম অথবা ভাইব্রেট মোডে রাখতে হবে।
ভিডিও দেখতে বা অডিও শুনতে চাইলে অবশ্যই হেডফোন ব্যবহার করতে হবে, লাউডস্পিকারে আওয়াজ করা যাবে না।
রেলের আগাম অনুমতি ছাড়া স্টেশন বা চলন্ত ট্রেনে রিলস ভিডিও তৈরি করা, সহযাত্রীদের বিরক্ত করা, গালিগালাজ বা অভব্য আচরণ করা নিষিদ্ধ।
ট্রেনের কামরায় ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ—স্টেশন ও ট্রেনের সিসিটিভি ফুটেজে সব নজরদারি রাখা হচ্ছে।
নিয়ম ভাঙলে রেলওয়ে প্রোটেকশন ফোর্স (RPF) তৎক্ষণাৎ আইনি ব্যবস্থা নেবে। ভারতীয় রেলওয়ে আইনের ১৪৫ নম্বর ধারা অনুযায়ী ১,০০০ টাকা পর্যন্ত জরিমানা এমনকি জেলও হতে পারে। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক (CPRO) শিব্রাম মাঝিও যাত্রীদের সচেতন থাকার বিষয়ে কড়া বার্তা দিয়েছেন।
বিস্তারিত খবর ও আপডেট জানতে কমেন্ট বক্সে নজর রাখুন এবং পোস্টটি শেয়ার করে সবাইকে সচেতন করুন।
BMG News Bangla
#BMGNewsBangla #EasternRailway #পূর্বরেল #IndianRailways #TrainRules #RailwayUpdate #WestBengalNews #BengaliNews #RPF #viralnews