জাতীয় স্তরে ত্রিপুরার সাফল্য, INSPIRE-MANAK প্রদর্শনীতে নির্বাচিত ১৩ ছাত্র-ছাত্রী
জাতীয় স্তরে ফের সাফল্যের নজির গড়ল ত্রিপুরা। সারা দেশের প্রায় ১০ লক্ষ উদ্ভাবনী ভাবনার মধ্যে সেরা ১০০০-এর তালিকায় স্থান করে নিয়ে INSPIRE-MANAK-এর ১২তম জাতীয় স্তরের প্রদর্শনীর জন্য নির্বাচিত হয়েছে ত্রিপুরার ১৩ জন ছাত্র-ছাত্রী। নয়াদিল্লির ভারত মণ্ডপমে অনুষ্ঠিত হবে এই প্রদর্শনী। এর মধ্যে গোমতী জেলার উদয়পুরের হরিয়ানন্দা ইংলিশ মিডিয়াম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির কৃত্তিকা দেব ও একাদশ শ্রেণির জান্নাত বেগম নির্বাচিত হয়েছে। তাঁদের এই সাফল্যে বিদ্যালয় তথা রাজ্যে খুশির আবহ তৈরি হয়েছে।
Udaipur, Gomati | Oct 14, 2026