ঝাড়গ্রামে ধীরে ধীরে বাড়ছে শীতের প্রভাব। শুক্রবার রাত বাড়তেই তাপমাত্রা নেমে দাঁড়িয়েছে প্রায় ১৭ ডিগ্রি সেলসিয়াসে। সন্ধ্যা পেরোতেই শহরের রাস্তাঘাট কার্যত ফাঁকা—প্রয়োজন ছাড়া আর বাইরে বেরোতে চাইছেন না সাধারণ মানুষ। তবে জমে উঠছে চায়ের দোকানে আড্ডার পরিবেশ। ধোঁয়া ওঠা গরম চা আর গল্পে ব্যস্ত চায়ের দোকানগুলোতে দেখা গেছে ভিড়। শহরের বিভিন্ন মোড়ে, বাজারে এবং চৌরাস্তার পাশে বহু মানুষকে কাঠ জ্বালিয়ে আগুন পোহাতে দেখা গেছে।