বলরামপুর: জেলার পর্যটন শিল্পেউন্নতির লক্ষ্যে বলরামপুরের অনুষ্ঠিত হলো রূপসী পুরুলিয়া ট্যুরিজম কনক্লেভ ২০২৬
পুরুলিয়ার পর্যটন শিল্পকে ত্বরান্বিত করতে জেলা প্রশাসনের উদ্যোগে বলরামপুরের একটি বেসরকারি রিসর্টে অনুষ্ঠিত হলো 'রূপসী পুরুলিয়া, পুরুলিয়া ট্যুরিজম কনক্লেভ ২০২৬'। এই কনক্লেভে উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী শংকর ঘোষ, রাজ্য পর্যটন প্রতিমন্ত্রী প্রতিমা চক্রবর্তী । পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো,স্থানীয় বিধায়ক জলধর মাহাতো,জেলাশাসক সুধীর কোন্থম,পুলিশ সুপার সহ অন্যান্যরা।