ধর্মনগরের বটরশি এলাকায় লোহা-ও-প্লাস্টিক ভাঙার গোডাউনে অগ্নিকাণ্ড, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি ।।
ধর্মনগরের বটরশি এলাকায় নবনির্মিত জেলাশাসক কার্যালয়ের বিপরীতে একটি লোহা ও প্লাস্টিক ভাঙার গোডাউনে শনিবার সন্ধ্যায় আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়দের খবর পেয়ে দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন, ফলে বড় ধরনের বিপদ এড়ানো সম্ভব হয়। গোডাউনটিতে বিপুল পরিমাণ প্লাস্টিক ও লোহার স্ক্র্যাপ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হলেও কোনো হতাহতের খবর নেই। আগুন লাগার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
#dharmanagar #kanchanpur #panisagar #kailashahar #agartala #tripura #khowai