বলরামপুর: বলরামপুর-বরাবাজার রাজ্য সড়কে নাকা চেকিংয়ে চাঞ্চল্য,৩০ লিটার চোলাই মদ ও বাইক ফেলে পালাল দুই পাচারকারী
বলরামপুর-বরাবাজার রাজ্য সড়কে নাকা চেকিং চলাকালীন এক চাঞ্চল্যকর ঘটনা ঘটে। বুধবার দুপুরে পুলিশ একটি দ্রুতগতির বাইক থামানোর সংকেত দিলে, দুই যুবক বাইক ও ৩০ লিটার অবৈধ চোলাই মদ ফেলে পালিয়ে যায়। পুলিশ বাইক ও মদ বাজেয়াপ্ত করে থানায় মামলা রুজু করেছে এবং পলাতকদের খোঁজে তল্লাশি চালাচ্ছে।