নয়াগ্রামের নেকড়াসোল গ্রামে পুলিশের অভিযান, উদ্ধার চোলাই মদ তৈরির বিপুল পরিমাণ উপকরণ
নয়াগ্রাম থানার পুলিশের উদ্যোগে নেকড়াসোল গ্রামে অবৈধ চোলাই মদের বিরুদ্ধে অভিযান চালানো হয়।পুলিশের এই অভিযানে মোট ১০ লিটার অবৈধ চোলাই মদ বাজেয়াপ্ত করা হয়। পাশাপাশি চোলাই মদ তৈরির কাজে ব্যবহৃত প্রায় ৭০ কেজি মহুয়া এবং আনুমানিক ১০০ কেজি কাঁচামাল উদ্ধার করে নষ্ট করা হয়।