পুরুলিয়া ১: বেলগুমা পুলিশ লাইনে জমকালো কুচকাওয়াজ: মেধা ও নিষ্ঠার স্বীকৃতিতে সম্মানসূচক শংসাপত্র প্রদান করলেন পুলিশ সুপার
এদিন পুরুলিয়া বেলগুমা পুলিশ লাইনের প্যারেড গ্রাউন্ডে এক বিশেষ ও মর্যাদাপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলায় আইনশৃঙ্খলা রক্ষা, প্রশাসনিক দক্ষতা এবং জনসেবায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ৯ জন পুলিশ কর্মকর্তা ও কর্মীকে সম্মানসূচক শংসাপত্র (Appreciation Certificate) প্রদান করা হয়। অনুষ্ঠানে সম্মানিত অফিসারদের হাতে এই বিশেষ শংসাপত্র ও পুরস্কার তুলে দেন পুরুলিয়া জেলার পুলিশ সুপার কুমার সানি রাজ।