কালনা ২ ব্লকের দত্তদ্বারিয়াটন গ্রামে স্বামী বিবেকানন্দের পৈতৃক ভিটেতে যথাযোগ্য মর্যাদায় উদ্যাপিত হলো স্বামীজির ১৬৪তম জন্মদিবস তথা জাতীয় যুব দিবস। রামকৃষ্ণ মিশনের উদ্যোগে সোমবার সকালে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর রক্তদান শিবির, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বস্ত্র ও শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ইতিমধ্যেই এলাকায় রামকৃষ্ণ মিশনের বেলুড় মঠের একটি উপশাখা গড়ে উঠেছে।