কালনা ২: সর্বমঙ্গলায় নকআউট ক্রিকেটে দুরন্ত জয়, ৬ ওভারেই লক্ষ্য ছুঁল কদম্বা ক্রেজি একাদশ
কালনা থানার অন্তর্গত সর্বমঙ্গলা এলাকায় সর্বমঙ্গলা বারোয়ারির পরিচালনায় আজ শনিবার এবং আগামীকাল রবিবার দু'দিনব্যাপী নকআউট ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন। দুদিন ব্যাপী এই ক্রিকেট প্রতিযোগিতায় মোট আটটি দল অংশগ্রহণ করবে , প্রথম দিন শনিবার খেলায় মোট চারটি দল খেলায় অংশগ্রহণ করে, প্রথম দিনের সেমিফাইনালে কদম্বা ক্রেজি একাদশ হুগলি অ্যাভেঞ্চারস দলকে হারিয়ে প্রথম ফাইনালিস্ট হিসাবে ফাইনালে জায়গা করে নেয়।