গঙ্গাসাগরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, গুরুতর আহত টোটো চালক দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগর এলাকায় ফের ঘটল ভয়াবহ সড়ক দুর্ঘটনা। ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক টোটো চালক। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কচুবেড়িয়া থেকে একটি ছোট প্রাইভেট গাড়ি গঙ্গাসাগরের দিকে আসছিল। সাগরের বইচ বাড়ি সংলগ্ন এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি টোটো ভ্যানকে সজোরে ধাক্কা মারে ওই গাড়িটি।।