শান্তির বাজার ট্রাইজংশন এলাকায় নতুন পেট্রোলপাম্প সংলগ্ন এলাকায় জাতীয় সড়কে দুইটি বাইকের মধ্যে সংঘর্ষে আহত দুই।
রবিবার আনুমানিক ১০ টা ৩০ মিনিট নাগাদ শান্তির বাজার ট্রাইজংশন সংলগ্ন নতুন পেট্রোলপাম্প সংলগ্ন এলাকায় জাতীয়সড়কে টি আর ০৮ জি ৮২৭২ নাম্বারের বাইক ও টি আর ০১ বি ৬৪৬৪ নাম্বারের বাইকের মধ্যে সংঘর্ষঘটে এতেকরে দুই বাইকচালক জাতীয় সড়কে ছিটকে পরেগিয়ে গুরতর আহত হয়। দুর্ঘটনায় আহত দুইজন হলো বিলোনিয়া বিদ্যাপিঠকর্নার এলাকার বাসিন্দা সুকুমার বৈদ্যের ছেলে কৃষ্ণবৈদ্য অপরজনহলো শান্তির বাজার থানায় কর্তব্যরত হোমগার্ড নিত্যরয় জমাতিয়া। জানাযায় কৃষ্ণ বৈদ্য বাইকে করে হঠাৎ করে নিত্যরয় জমাতিয়ার বাইকে সজোরে ধাক্কাদেয়। দুর্ঘটনার খবরপেয়ে শান্তির বাজার দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে উপস্থিতহয়ে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য শান্তির বাজার জেলা হাসপাতালে নিয়েআসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক হোমগার্ড নিত্যরয় জমাতিয়ার অবস্থা আশঙ্কাজনক দেখে আগরতলা জিবী হাসপাতালে রেফারকরে। এই অস্বাভাবিক দুর্ঘটনাকে কেন্দ্রকরে হাতেএকটি মামলা নিলো শান্তির বাজার থানার পুলিশ।
Amarpur, Gomati | Oct 18, 2026