কাশীপুর: হুমকি দিয়ে তোলাবাজ করার অভিযোগে আদ্রায় গ্রেপ্তার ২
হুমকি দিয়ে টাকা আদায় এবং তোলাবাজ করার অভিযোগে গ্রেপ্তার দুই ব্যক্তি। ঘটনা আদ্রা থানা এলাকায়।ধৃতদের নাম আব্দুল রসিক ও মনোজ ঠাকুর।অভিযোগ বিগত সরকারের আমলে এরা হুমকি দিয়ে তোলাবাজ করতো।জানা যায়,২০২১ সালে আদ্রা থানা এলাকায় একজনের বাড়িতে ঢুকে এই দুই ব্যক্তি তোলা আদায় করে, বাড়ি ভাঙচুর করে এবং প্রাণে মারার হুমকি দেয়।এই দুই ব্যক্তিকে আদ্রা থানার পুলিশ গ্রেপ্তার করে আজ বুধবার কোর্টে তোলা হয়।