পুরুলিয়া ১: মানভূম নাম মুছে ফেলার প্রতিবাদে পুরুলিয়ায় কুড়মি সমাজের ‘কালা দিবস’ পালন ও বিশাল মিছিল
১৯৫৬ সালের ১লা নভেম্বর বিহার থেকে মানভূম জেলা বিচ্ছিন্ন করে পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত করার এবং ঐতিহাসিক ‘মানভূম’ নাম মুছে ফেলার প্রতিবাদে রবিবার পুরুলিয়া শহরে বিশাল প্রতিবাদ মিছিল করল আদিবাসী কুড়মি সমাজ। এই দিনটিকে প্রতি বছর ‘কালা দিবস’ হিসেবে পালন করে আসছেন কুড়মি জনজাতির মানুষ।