কুমারগ্রাম: BJP-তে ভাঙন, তৃণমূলে যোগদান করল রায়ডাক গ্রাম পঞ্চায়েতের ৩৩টি পরিবার
রবিবার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করল রায়ডাক গ্রাম পঞ্চায়েতের ৩৩টি পরিবার। এদিন কার্তিকা চা-বাগানে তৃণমূল নেতৃত্ব নবাগতদের হাতে দলের পতাকা তুলে দিয়ে তাদের বরণ করে নেন। যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের কুমারগ্রাম ব্লক সভাপতি সুদয় নার্জিনারি, কুমারগ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি জুলি লামা, তৃণমূল মহিলা কংগ্রেসের কুমারগ্রাম ব্লক সভানেত্রী অরুণা লাকড়া, তৃণমূল কংগ্রেসের রায়ডাক অঞ্চল সভাপতি সুরেন মিঞ্জ সহ অন্যরা।