কুমারগ্রাম: কুমারগ্রামের ডাঙ্গি এলাকায় বাইকের ধাক্কায় গুরুতর জখম এক লটারি বিক্রেতা
পথ-দুর্ঘটনায় গুরুতর জখম হলেন এক যুবক। কুমারগ্রাম ব্লকের ডাঙ্গি এলাকায় কুমারগ্রাম-জোড়াই রাজ্য সড়কে পথ-দুর্ঘটনাটি ঘটে। জখম ওই যুবকের নাম রাজুপ্রসাদ মাহাতো। মঙ্গলবার সন্ধ্যা নাগাদ পাওয়া খবরে জানা গিয়েছে, রাজুপ্রসাদ মাহাতোকে শিলিগুড়ি রেফার করা হয়েছে। পেশায় লটারি বিক্রেতা রাজুপ্রসাদ কুলকুলিহাটের বাসিন্দা। ডাঙ্গি এলাকায় কুমারগ্রাম-জোড়াই রাজ্য সড়কে কুমারগ্রাম চা-বাগানের দিক থেকে দ্রুত গতিতে এসে একটি বাইক তাকে ধাক্কা মারে। এতে রাজুপ্রসাদ গুরুতর জখম হন।